আত্মবিশ্বাসের সাথে নিজেকে উপস্থাপন করুন, ইংরেজিতে। কর্মক্ষেত্র বা পড়াশোনায় অগ্রগতি করুন। বিশ্বজুড়ে নেটওয়ার্ক তৈরি করুন। আপনার গন্তব্য যাই হোক না কেন, আমরা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করব। বাস্তব বিশ্বের জন্য ব্যবহারিক দক্ষতা অর্জন করতে আমাদের সাথে ইংরেজি শিখুন - এবং আত্মবিশ্বাস গড়ে তুলুন। আমাদের বিশেষজ্ঞ শিক্ষকরা আপনাকে প্রথম দিন থেকেই অগ্রগতি করতে সাহায্য করবে, যতক্ষণ না আপনি আপনার কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন করতে সক্ষম হয়েছেন  ।

ফ্লেক্সিবল শিক্ষা, বাস্তব ফলাফল

আমাদের দক্ষতা-ভিত্তিক মডিউল থেকে একটি পার্সোনাল স্টাডি প্রোগ্রাম তৈরি করুন। আপনার প্রয়োজনীয় ইংরেজি স্কিলস-এর  ওপর লক্ষ্য রেখে আমাদের নির্দিষ্ট সিলেবাসের মডিউলগুলো সিলেক্ট করুন, অথবা আমাদের ইংরেজি এক্সপার্ট-দের থেকে সহায়তা নিন আপনার জন্য উপযোগী স্টাডি প্লান গড়ে নিতে।  

আত্মবিশ্বাসের সাথে ইংরেজি বলুন 

প্রতিটি লেসন-এর সাথে আপনার আত্মবিশ্বাস বাড়ান। আপনি  ইন্টারেক্টিভ ক্লাসরুমে বিশ্বসেরা ইংরেজি এক্সপার্টদের সাথে শিখবেন যা  আপনার বাস্তব জগতে নিমিষেই কাজে লাগাতে পারবেন। 

ইংরেজি বিশেষজ্ঞদের সাথে শিখুন 

আমরা ৯০ বছরেরও বেশি সময় ধরে বিশ্বের বিভিন্ন স্থানের  শিক্ষার্থীদের ইংরেজি শেখাচ্ছি এবং সেই অভিজ্ঞতা দিয়েই আপনার কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়নে আমরা সদা প্রস্তুত । আমরা এখানে আপনাকে শেখাতে, অনুপ্রাণিত করতে এবং আপনার যাত্রায় আপনাকে সমর্থন করতে প্রতিজ্ঞাবদ্ধ ।  

একাডেমিক পরামর্শ: শিক্ষকের কাছ থেকে ১-টু-১ সহায়তা

 

ব্রিটিশ কাউন্সিলের ইংরেজি ভাষার শিক্ষার্থীরা আমাদের একাডেমিক অ্যাডভাইজরি (Academic Advisory) সেশনের মাধ্যমে শিক্ষকের সঙ্গে একান্তে ১-টু-১ পরামর্শ গ্রহণের বিশেষ সুযোগ পান। এই সেশনে আপনার ব্যক্তিগত উন্নয়নের ওপর সম্পূর্ণ মনোযোগ দেওয়ার জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ করা হয়।

আপনার ব্যক্তিগত একান্ত পরামর্শ সেশনে আপনি যেসব বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন:

১. ভাষাগত দক্ষতা সম্পর্কে মতামত (Language Feedback):
আপনার ভাষাগত দক্ষতা ও পারফরম্যান্সের ওপর ভিত্তি করে ব্যক্তিগত পরামর্শ ও দিকনির্দেশনা পাবেন।

২. অগ্রগতি মূল্যায়ন (Progress Tracking):
আপনার শেখার অগ্রগতি পর্যালোচনা করতে পারবেন এবং এ পর্যন্ত কতটা উন্নতি করেছেন, তা স্পষ্টভাবে বুঝতে পারবেন।

৩. লক্ষ্য নির্ধারণ (Goal Setting):
আপনার শেখার উদ্দেশ্য নির্ধারণ করতে পারবেন এবং পরবর্তী ধাপগুলোর জন্য একটি সুস্পষ্ট পরিকল্পনা তৈরি করতে পারবেন।

৪. পড়াশোনার পরামর্শ (Study Advice):
নির্দিষ্ট ভাষাগত দক্ষতা কীভাবে উন্নত করবেন এবং আরও কার্যকরভাবে পড়াশোনা করবেন, সে বিষয়ে বাস্তবসম্মত ও পেশাদার পরামর্শ পাবেন। পাশাপাশি আপনার পরবর্তী করণীয় সম্পর্কেও পরিকল্পনা করতে পারবেন।

৫. ব্যক্তিগত দিকনির্দেশনা (Personalized Guidance):
শেখার পথে যেসব বাধা বা সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেগুলো নিয়ে অভিজ্ঞ শিক্ষকের কাছ থেকে ব্যক্তিগত মনোযোগ ও বিশেষজ্ঞের পরামর্শ পাবেন।

আমাদের কোর্স কিভাবে কাজ করে তা জেনে নিন